কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৮:৪৩ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃত্বে কালাম-রেজোয়ানুল

ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃত্বে কালাম ও রেজোয়ানুল। ছবি : কালবেলা
ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃত্বে কালাম ও রেজোয়ানুল। ছবি : কালবেলা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৪-২৫ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কালাম মুহাম্মদকে সভাপতি ও একুশে সংবাদের প্রতিনিধি রেজোয়ানুল হককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ৩০৯ নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ডিআইইউসাস-এর উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সামছুল আলম সাদ্দাম।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সাদিয়া তানজিলা সানভি (দ্য ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক কাওছার আলী (রাইজিং বিডি), সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ভোরের ডাক), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিবুল ইসলাম (দৈনিক আমার সংবাদ/ক্যাম্পাস টাইমস), কোষাধ্যক্ষ জাকারিয়া হুসাইন (বার্তা বিচিত্রা), কার্যনির্বাহী সদস্য সম্রাট (প্রিয়দেশ ২৪)। এ ছাড়া সম্মানিত সদস্য-১ ইসমাম হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন) ও সম্মানিত সদস্য-২ মুছা মল্লিক (ঢাকা পোস্ট) নির্বাচিত হয়েছেন।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সামছুল আলম সাদ্দাম বলেন, সাংবাদিক সমিতি সবসময় সত্যের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। নতুন কমিটি পূর্বের কমিটির থেকেও ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যারাই বাধা দেওয়ার অপচেষ্টা চালাবে তাদেরই কঠিন জবাব দেওয়া হবে।

সমিতির উপদেষ্টা এবং একুশে টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রাজিউর রহমান বলেন, নতুন কমিটির জন্য শুভকামনা। মেধা, দক্ষতা আর অনুসন্ধানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রতিবেদনের মধ্যে দিয়ে উন্নয়নের সহযাত্রী হবে এ কমিটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X