কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গুণীজনকে সঠিক মর্যাদা দিতে হবে : আইনমন্ত্রী 

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে কথা বলেন আইনমন্ত্রী। ছবি : সংগৃহীত
মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে কথা বলেন আইনমন্ত্রী। ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, গুণীজনকে আমরা যাতে সঠিক মর্যাদা দিতে পারি, সেই ব্যবস্থা আমরা চালু করেছি। এটা ধরে রাখতে হবে এবং গুণীজনকে সঠিক মর্যাদা দিতে হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কতৃর্ক বরেণ্য আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ব্যারিস্টার শফিক আহমেদকে আমি খুব কাছ থেকে দেখেছি। তিনি যখন আইন পেশা শুরু করেন তখন আমার পিতা অ্যাডভোকেট সিরাজুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। সেই সূত্রে বহুদিন যাবৎ ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে আমার পরিচয়। আমার পরিবারের সঙ্গেও তার ভালো পরিচয় ছিল। আইন বিষয়ে পড়াশোনার সময় তার অভিভাবকত্বও আমি পেয়েছি।

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আব্দুন নূর দুলাল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সম্পাদক শাহ মঞ্জুরুল হক, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী বক্তৃতা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X