কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্ট ক্রসিংয়ে নির্মাণ হচ্ছে আইল্যান্ড  

হাইকোর্ট ক্রসিংয়ের বামের লেনে আইল্যান্ড নির্মাণে ম্যাপিং করছে ডিএমপি। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ক্রসিংয়ের বামের লেনে আইল্যান্ড নির্মাণে ম্যাপিং করছে ডিএমপি। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য হাইকোর্ট ক্রসিংয়ের বামের লেনে আইল্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (৩০ মার্চ) ট্র্যাফিক-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক-শাহবাগ জোন) শেখ মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে থেকে বামের লেনে গাড়ি চলাচলে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে আইল্যান্ড নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ জন্য ডিএমপির ট্র্যাফিক বিভাগের উদ্যোগে রাস্তার ছোটখাটো সংস্কারকাজ করে শৃঙ্খলা ফেরাতে কাজ করা হচ্ছে। কাজটি সিটি করপোরেশনের হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নিয়েছে।

হাইকোর্ট ক্রসিং মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচল এবং সচিবালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সে যাতায়াতের রুট হিসেবে ব্যবহৃত হয়। সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিচারপতি, আইনজীবী ও জনসাধারণের প্রচুর গাড়ি ও রিকশা উল্টাে দিক দিয়ে বের হয়ে এই ক্রসিংয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আইল্যান্ড নির্মাণ হলে এ সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X