কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বস্তিবাসীদের পুনর্বাসন না করে কোনো উচ্ছেদ করা হবে না : তথ্য প্রতিমন্ত্রী

মোহাম্মদ আলী আরাফাত। ছবি : কালবেলা
মোহাম্মদ আলী আরাফাত। ছবি : কালবেলা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আমি নির্বাচনের সময় আপনাদের কথা দিয়েছিলাম ভাষানটেক বিআরপি প্রকল্প নিয়ে। সকল বস্তিবাসীকে পুনর্বাসনের আওতায় আনা হবে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভাষানটেক বস্তিবাসীকে পুনর্বাসনের কথা বলেছি। প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে বিআরপি প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন। বস্তিবাসীদের পুনর্বাসন না করে কোনো প্রকার উচ্ছেদ করা হবে না।

শনিবার (৬ এপ্রিল) ভাষানটেক বিআরপি প্রকল্প পরিদর্শন শেষে ভাষানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা মসজিদ সংলগ্ন পানির পাম্প উদ্বোধন ও বস্তিবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

পুনর্বাসনের আগে ভাষানটেক বস্তির একটি ঘরও উচ্ছেদ করা হবে না। আগে পুনর্বাসন তারপর উচ্ছেদ। আগামী আড়াই বছরের মধ্যে পুরো ঢাকা শহরে পানির সমস্যা সমাধানে মেঘনা নদী থেকে ব্যবহারের উপযোগী করে পানি সরবরাহ করা হবে। ঢাকা শহরের মধ্যে আর কোনো পানির পাম্প বসানো হবে না।

তিনি আরও বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত ও আধুনিক স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা আজ বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল।

এর আগে প্রতিমন্ত্রী প্রয়াত ভাষানটেক থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন, ভাষানটেক মাসজিদুল আমান কমপ্লেক্স জামে মসজিদ সংলগ্ন পানির পাম্পের উদ্বোধন, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন, দেওয়ানপাড়া সংযোগ সড়কের সংস্কারকাজের উদ্বোধন, ভাষানটেক ইসলামিয়া মাদ্রাসা মসজিদ সংলগ্ন পানির পাম্পের উদ্বোধন ও শেখ হাসিনার পক্ষ থেকে এবং ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জহির আহমেদের উদ্যোগে ও সহায়তায় ঈদ উপহার বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১০

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১১

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৩

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৪

আবারও দেশে ভূমিকম্প

১৫

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৬

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৭

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
X