কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গোসলে নেমে পুলিশের মর্মান্তিক মৃত্যু

মো. মমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. মমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনক মৃত্যু হয়েছে এক পুলিশ কনস্টেবলের। তার নাম মো. মমিনুল ইসলাম। রাজারবাগ পুলিশ লাইন্সের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে গোসলে নেমে তিনি হঠাৎ তলিয়ে যান, যা ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এমন দৃশ্য। এর আগে গতকাল বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার এ ঘটনা ঘটে।

ফুটেজে দেখা যায়, মমিনুল গোসলের জন্য ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় দুজনকে দেখা যায় কথা বলতে বলতে ঘাটের কাছে আসেন। তখন মমিনুলের সঙ্গেও কিছু কথা বলেন তারা। তারপরে মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাতার কাটতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যান তিনি।

এ সময় আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি পুকুরে নামেন গোসল করতে। সাঁতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাইকে সেখানে জড়ো হতে দেখা যায়।

মমিনুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ২০১৫ সালের নভেম্বর মাসের ১২ তারিখে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার একটি কন্যাসন্তান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X