কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

যাত্রাবাড়ীতে বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
যাত্রাবাড়ীতে বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপ ভ‍্যানচালক বাবুল চিশতী (৪৫) ও কবির হোসেন (৫০)।

রোববার (৫ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক চিশতীকে মৃত ঘোষণা করেন এবং ভোরে চিকিৎসাধীন কবির হোসেন মারা যান।

জানা গেছে, পিকআপভ্যানের চালক বাবুল চিশতি শরীয়তপুরের গোসাইরহাট থানার সামন্ত সাহা গ্রামের আব্দুর রশিদ আকন্দের ছেলে এবং কবির হোসেন একই জেলার ভেদরগঞ্জ থানার সিংঢালা গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে। বর্তমানে দুজনই মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে একটি পিকআপভ্যান ইউটার্ন নেওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের কোনো যাত্রী বা চালককে পাওয়া যায়নি। তবে পিকআপ ভ্যান থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিকআপভ্যানচালক বাবুল চিশতীর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।

তিনি আরও বলেন, নিহত বাবুল চিশতীর মরদেহ তার স্ত্রী নার্গিস আক্তার শনাক্ত করেন। প্রথমে কবির হোসেনের পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার স্ত্রী নাসরিন বেগম তার স্বামীর পরিচয় নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X