কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাঁচতে চায় শিশু সাকাফ

সাকাফ বিন সায়েম। ছবি : সংগৃহীত
সাকাফ বিন সায়েম। ছবি : সংগৃহীত

ছোট্ট শিশু সাকাফ বিন সায়েম। বয়স মাত্র ১০ মাস। এ বয়সে আদুরে হাসি আর আধো আধো বুলিতে বাবা-নানা-দাদা ডেকে সবাইকে মুখিয়ে রাখার কথা। হামাগুড়ি দিয়ে এটা ওটা ফেলে দিয়ে মা দাদিকে ব্যস্ত রাখার কথা।

কিন্তু বাবা-মায়ের সেই হাসি মিলিয়ে গেছে সন্তানের কঠিন ব্যাধির শোকে। অসহ্য যন্ত্রণায় ছটফট করে দিন কাটছে শিশুটির। সন্তানের এই কষ্ট সইতে না পেরে কাতর বাবা-মা।

শিশুটির বয়স যখন ১ মাস ২৪ দিন, তখনই বাবা-মা জানতে পারেন তাদের আদরের সন্তান দুরারোগ্য বিলিয়ারি অ্যাট্রেসিয়া রোগে আক্রান্ত। এটি এমন একটি রোগ, যা শিশুর বয়সের ২ মাসের মধ্যে অপারেশন করাতে না পারলে বাঁচানো যায় না।

এরপর অধ্যাপক ডা. মো. রোকোনুজ্জামানের পরামর্শে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানে সময় মতো চিকিৎসা না পেয়ে, আদরের সন্তানকে নিয়ে বাবা-মা যান ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতালে।

সেখানে বিলিয়ারি অ্যাট্রোসিয়ার অপারেশন করানো হয়। এতে খরচ হয় পাঁচ লাখ টাকার বেশি। তবে সময় মতো না হওয়ায় ব্যর্থ হয় অপারেশন। এর ফলে ছয় মাস পরে শিশুটির শরীরে দেখা দিয়েছে মারাত্মক জটিলতা। বাড়তে থাকে মা বাবার আদরের ধনের অসুস্থতা।

সাধ্যমতো চিকিৎসা আর অসময়ের অপারেশনের ফলে ক্ষতিগ্রস্ত হয় ছোট্ট সাকাফের লিভারও।

চিকিৎসকরা এখন বলছেন, শিশুটিকে বাঁচাতে যতদ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে, যা দেশে অসম্ভব। জটিল এ চিকিৎসা করাতে হলে নিতে হবে দেশের বাইরে।

এতেই চিন্তার ভাঁজ সাকাফের বাবার কপালে। নাওয়া খাওয়া ভুলে এখন তার চিন্তা কেমন করে হবে সোনামনির চিকিৎসা। কীভাবে যোগাড় হবে লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনীয় ৫০/৬০ লাখ টাকা। এ বিপুল অর্থ তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এরমধ্যে সহায় সম্বল যা ছিল তার প্রায় পুরোটাই শেষ করে নি:স্ব হয়ে গেছেন তিনি।

সন্তানকে বাঁচাতে তাই স্বামর্থবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন এই অসহায় বাবা-মা।

সাকাফের বাবার ব্যাংক ডিটেইলস-

Sayemur Rahman A/C No- 701734195491 ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং

Sayemur Rahman A/c no- 4127-0310075095 বাংলাদেশ কৃষি ব্যাংক

Abu Hasan Md Mujahid 20504160200138213 ইসলামি ব্যাংক বাংলাদেশ বনশ্রী শাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X