কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৯:৪৮ এএম
আপডেট : ০২ জুন ২০২৪, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

মরদেহের পাশে চিরকুট, ‘নিজ হাতে ধর্ষককে মেরে শাস্তি দিলাম’

আরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
আরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় মাটি প্রপার্টিস থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে।

জানা যায়, মাটি প্রপার্টিস থেকে পুলিশের কাছে ফোন করা হয়। জানানো হয় দোতালার অ্যাপার্টমেন্টে একজনের মরদেহ পাওয়া গেছে। এমন খবর পেয়ে ভাটারা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ছাড়াও মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল। যেখানে লেখা রয়েছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এ রেপিস্ট। ব্লাকমেইলার। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে। নিজের হাতে এ রেপিস্ট ব্লাকমেইলারকে মেরে শাস্তি দিলাম। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। যেখানে দেখা গেছে, ১৮ মে ভোর ৬টা ৩১ মিনিটে পারভীন আক্তার নামে এক নারী ওই অ্যাপার্টমেন্ট থেকে একা বেরিয়ে যাচ্ছেন। জানা গেছে, পারভীন আক্তার আরিফুলের স্ত্রী। পারভীন আক্তার কানাডায় থাকেন। তিনি কানাডা থেকে এসে পরিকল্পিতভাবে আরিফুলকে হত্যা করে আবারও কানাডায় ফিরে গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম জাপান ও তার স্ত্রী পারভীন আক্তার কানাডা প্রবাসী। গত ১৭ মে তারা দুজন ভাটারা থানার মাটি প্রপার্টিস নামে অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। পুলিশের ধারণা, আরিফুলের স্ত্রী পারভীন আক্তার তাকে হত্যা করে কানাডায় চলে গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পারভিন দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X