কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটনের লোগো নকল করে ফ্যান বিক্রি, আবুল হাসেম ধরা

বংশালে ফ্যানের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত
বংশালে ফ্যানের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত

রাজধানীর বংশালে মেসার্স গ্লোবাল ট্রেডিংয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত দেশব্যাপী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, মেসার্স গ্লোবাল ট্রেডিং গত এক বছর ধরে ‘ওয়ালটন’ ব্র্যান্ডের অনুকরণে ‘ওয়ালটন’ নামে হাই স্পিড মুভিং ফ্যান উৎপাদন ও বিপণন করছে। দোকানের স্বত্বাধিকারী আবুল হাসেম স্বেচ্ছায় দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে আর নকলপণ্য উৎপাদন ও বিপণন করবেন না মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় বিধি মোতাবেক জনস্বার্থে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে আইনশৃঙ্খলাবিষয়ক সহযোগিতা প্রদান করে বংশাল থানার একটি চৌকস টিম।

এ সময় উপস্থিত ছিলেন, আলী আহম্মদ ইলেকট্রনিক মার্কেটের সভাপতি মো. আবু তাহের, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন ও মার্কেট ব্যবসায়ী সমিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X