কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৬:৫০ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণের কাউন্সিলর আউয়ালকে দুদকে জিজ্ঞাসাবাদ

ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন। ছবি : সংগৃহীত
ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন। ছবি : সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সরকারি-বেসরকারি সম্পত্তি দখলের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ জুলাই) দুদক কার্যালয়ে উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম তাকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে একজন সহযোগীর মোটরসাইকেলযোগে সেগুনবাগিচায় দুদক অফিসে আসেন আউয়াল হোসেন। দরকারি নথিপত্রের একটি খাম হাতে তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। সাড়ে ১২টার দিকে তিনি কার্যালয় থেকে বের হন।

এ প্রসঙ্গে কাউন্সিলর আউয়াল হোসেন বলেন, ‘ফুলবাড়িয়ার নগর প্লাজা, সিটি প্লাজার বিষয় নিয়ে ডাকছে। ওসব বিষয়ে আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি। আমরা নগর প্লাজা ইজারা নিয়েছি। এখানে মিথ্যা একটা অভিযোগ করা হয়েছে, আমরা নাকি নগর প্লাজার কার পার্কিংয়ের নামে দখল করছি।’

তিনি বলেন, ‘পেপার-পত্রিকা মিথ্যা অভিযোগ করছে। কিছু সাংবাদিক টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট করে। এ জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। অনেক মামলা হয়েছে। আরও মামলা হবে। আমি দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি-বেসরকারি সম্পত্তি দখল, চাঁদাবাজি ও এলাকায় পঞ্চায়েত কমিটির মাধ্যমে নিজস্ব ব্যবস্থায় বিচার করে অর্থ আদায় করার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। দুদকের কাছে অভিযোগ রয়েছে, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গুলিস্তানে সিটি করপোরেশন মার্কেট সিটি প্লাজা, নগর প্লাজা, জাকের সুপার মার্কেটে গাড়ি পার্কিংয়ের ইজারা নিয়ে পুরো মার্কেট দখলের পাঁয়তারা করছেন আউয়াল।

জানতে চাইলে দুদক কমিশনার জহুরুল হক বলেন, যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেই ছিল। অভিযোগ যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধান শেষে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠনের পর গত ১৭ জুলাই কাউন্সিলর আউয়ালকে নোটিশ দেন দুদকের কর্মকর্তা। নোটিশে আউয়াল হোসেনের নিজ, তার স্ত্রী-সন্তানদের নামে কেনা এবং ওয়ারিশসূত্রে পাওয়া সম্পদের দলিলের সব কপি চাওয়া হয়েছে। এ ছাড়া ব্যবসা সংক্রান্ত ট্রেড লাইসেন্স, অন্যান্য খাতে বিনিয়োগ থাকলে তার প্রমাণপত্র, পরিবারের সবার ব্যাংক হিসাব বিবরণী, বিমা, সঞ্চয়পত্র, শেয়ার, গাড়ির রেকর্ডপত্র, আয়কর নথি ও ২০২১-২২ করবর্ষ পর্যন্ত জমা দেওয়া আয়কর রিটার্নের রেকর্ডপত্র চাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X