কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরকে দিয়ে ইয়াবা কারবার করাতেন জামাই

গ্রেপ্তার মো. রিপন শেখ। ছবি : সৌজন্য
গ্রেপ্তার মো. রিপন শেখ। ছবি : সৌজন্য

শ্বশুরকে দিয়ে ইয়াবা কারবার করানো সেই ইয়াবা কারবারি জামাতা মো. রিপন শেখ (৩৬) গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২৪ জুলাই) ভোরে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ (দক্ষিণ)। এ সময় প্রায় কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার রিপন পাবনা এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। রাজধানীতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি। ইয়াবা কারবারের পাশাপাশি তিনি মীর রেডিমিক্স কংক্রিট কোম্পানির মিক্সিং গাড়িচালক হিসেবে কাজ করেন।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) গত ১৭ জুলাই ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস, মো. নিজাম উদ্দিন এবং কাশেম শেখ নামে ৩ জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে কাশেম শেখ তার মেয়েজামাই মাদক ব্যবসায়ী মো. রিপন শেখের প্ররোচনায় ইয়াবা কারবারে জড়িত হবার কথা জানায়। ঘটনার পর রিপন গা-ঢাকা দেয়। রোববার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদদাতার মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা মজুতের তথ্য পেলে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ রিপন শেখকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ কালবেলাকে জানান, রিপন মীর রেডিমিক্স কংক্রিট কোম্পানির মিক্সিং গাড়িচালক হিসেবে চলতি বছরের জানুয়ারি মাসে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজে দায়িত্বরত থাকাকালে টেকনাফ ভিত্তিক মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ইব্রাহিম-মন্নাফের সঙ্গে পরিচিত হয়। ঢাকায় ফিরে রিপন তাদের এজেন্ট হিসেবে কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। রিপন শেখ সর্বশেষ দুই মাসে কক্সবাজার থেকে ৫টি চালানে ইয়াবা নিয়ে এসেছে। এর মধ্যে দুটি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের মতিঝিল সার্কেলের মাধ্যমে জব্দ হয়। প্রতি চালানে এজেন্ট হিসেবে রিপন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করে পেত।

তিনি আরও জানান, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের আটক করতে অভিযান চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X