নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলা দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে : এমপি তানসেন

বগুড়ার নন্দীগ্রামে দৈনিক কালবেলার বর্ষপূর্তিতে কেক কাটেন এমপি তানসেন। ছবি : কালবেলা
বগুড়ার নন্দীগ্রামে দৈনিক কালবেলার বর্ষপূর্তিতে কেক কাটেন এমপি তানসেন। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে দৈনিক কালবেলার বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দৈনিক কালবেলা সাহস করে সত্য তুলে ধরতে আপসহীন ভূমিকা পালন করছে। সত্য প্রকাশে পত্রিকার সাংবাদিকরা অনেক সময় ঝুঁকি নেয়। যারা অনিয়ম-দুর্নীতি করছে, তাদের মুখোশ উন্মোচন করুন। আমি দুর্নীতি করলে আমাকে নিয়েও লিখুন। আশা করি কালবেলা সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে পৌর সদরে প্রেসক্লাব কার্যালয়ে কালবেলা উপজেলা প্রতিনিধি ও নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হানিফের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারীক, থানার উপপরিদর্শক মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মন্ডল, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, হেলথ কেয়ার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আল মাসুদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সহসভাপতি তানসেন আলী মন্টু, আব্দুল মান্নান, শাহীন আলম সাজু, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, ওলামালীগ নেতা হাবিবুর রহমান মেজবাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

‘কসাই শামীম’ গ্রেপ্তার

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

১১

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

১২

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

১৩

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পেছনে মেসিরা?

১৪

ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

১৫

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

১৭

সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত 

১৮

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

১৯

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

২০
X