কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা : দীঘি

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

দৈনিক কালবেলার ১ বছরপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি বলেন, কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি তাদের অনেক অনেক শুভেচ্ছা জানায়। আমি চায় এরকম করে করে যেন প্রতি বছর আমরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি।

কোভিড-পরবর্তী দুনিয়ায় অর্থনৈতিক টানাপড়েন। বিশ্বের অনেক প্রভাবশালী সংবাদ পত্রিকা টিকে থাকার লড়াইয়ে। ডিজিটাল মিডিয়ার হাতছানি। এমন পরিস্থিতির মধ্যে ২০২২ সালের ১৬ অক্টোবর বাজারে আসে দৈনিক কালবেলা।

অচলায়তন ভাঙার দীপ্ত শপথে আঁধার পেরিয়ে স্লোগানে পত্রিকাটি বাজারে এসেই তুমুল আলোড়ন তোলে। ছাপা পত্রিকার আস্থা ফেরাতে পাঠকদের উপহার দেয় একের পর এক দুর্দান্ত আলোচিত রিপোর্ট। গণমাধ্যম, গণমানুষের কণ্ঠস্বর- তা যেন ফুটিয়ে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা পত্রিকার প্রতিটি পাতাজুড়ে।

ছাপা পত্রিকার পাশাপাশি দেশে ডিজিটাল মিডিয়ায় সাড়া ফেলে দেয় কালবেলা অনলাইন ও মাল্টিমিডিয়া। নেট দুনিয়ায় পাঠক ও দর্শকের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে কালবেলা। সামাজিক মাধ্যমে মাত্র ৬ মাসে দেশের সব পত্রিকাকে পেছনে শীর্ষে কালবেলা।

পত্রিকার মাল্টিমিডিয়া তো বটেই অনেক টেলিভিশনকে পেছনে ফেলে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে কালবেলা। প্রতিদিন প্রায় ৩ কোটি বার কালবেলার ভিডিও দেখছেন দর্শকরা। অনলাইনে কালবেলার খবর পড়ছে দৈনিক প্রায় ২০ লাখ পাঠক। প্রিন্ট ভার্সন প্রতিদিন পড়েন প্রায় ৪০ লাখ পাঠক। সব মিলিয়ে দৈনিক কালবেলার সঙ্গে রয়েছেন প্রায় আড়াই কোটি পাঠক-দর্শক। মাসে প্রায় ১০০ কোটি পাঠক-দর্শকের ভালোবাসায় সিক্ত কালবেলা।

নিত্যনতুন সংবাদ এবং দারুণ উপস্থাপনায় ভিডিও সংবাদেও আছে নতুনত্ব। এসব অর্জনের পেছনে নিরলস কাজ করে চলেছে একঝাক তরুণ অদম্য সংবাদকর্মী।

প্রথম সংখ্যা থেকেই বাজিমাত করে আসছে দৈনিক কালবেলা। মাত্র ৩৬৫ দিনে বহু সংবাদের কারণে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পত্রিকাটি। মার্কিন নিষেধাজ্ঞার তথ্য থেকে শুরু করে বহু দুর্নীতির মুখোশ উন্মোচিত হয়েছে কালবেলার অনুসন্ধানে। রিপোর্টার, সাব-এডিটর, এডিটর, কয়েকটি হাত ঘুরে একেকটি সংবাদ পরিণত হয় দেশ সেরা প্রতিবেদনে। তাই এই অল্প দিনের যাত্রায় কালবেলা পৌঁছে গেছে জনপ্রিয়তার অনন্য উচ্চতায়। মানুষের আস্থা এবং ভালোবাসায় প্রতিনিয়ত পত্রিকাটি লড়াই করছে কেবল নিজেকে ছাড়িয়ে যাওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্য

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X