কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বর্তমান চ্যাম্পিয়ন ইনকিলাবকে হারিয়ে কালবেলার দ্বিতীয় জয়

ইনকিলাবকে হারিয়ে গ্রুপ পর্বের ফাইনালে উঠেছে দৈনিক কালবেলা। ছবি : কালবেলা
ইনকিলাবকে হারিয়ে গ্রুপ পর্বের ফাইনালে উঠেছে দৈনিক কালবেলা। ছবি : কালবেলা

বর্তমান চ্যাম্পিয়ন টিম ইনকিলাবকে হারিয়ে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে দ্বিতীয় জয় পেয়েছে কালবেলা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ফরচুন বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট আসরের দ্বিতীয় ম্যাচে ইনকিলাবকে ৮ রানে হারিয়েছে দৈনিক কালবেলা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে ইনকিলাবকে হারিয়ে গ্রুপ পর্বের ফাইনালে উঠেছে দৈনিক কালবেলা।

৬ ওভারের ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে কালবেলা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ রান করে আউট হন কালবেলার ওপেনার আলী ইব্রাহীম। পরে ওয়ান ডাউনে নেমে এক বিধ্বংসী ইনিংস খেলেন কালবেলার অধিনায়ক শেখ হারুন। মাত্র ১৩ বলে তিনি করেন ৫০ রান, নির্ধারিত ৫০ রানের কোটা পূরণ হওয়ায় অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। অন্য পাশে থাকা এনায়েত শাওন ১৪ বল খেলে করেন ২৯ রান। এ ছাড়া ১ বল খেলে ১ রানে অপরাজিত থাকেন সানাউল হক সানি। নির্ধারিত ৬ ওভারে এনায়েত শাওন এবং শেখ হারুনের ঝোড়ো ব্যাটিংয়ে ১০১ রান সংগ্রহ করে প্রথম ম্যাচে জয় পাওয়া টিম কালবেলা।

১০২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই চাপে পড়ে দৈনিক ইনকিলাব। নির্ধারিত ৬ ওভারে কালবেলার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৯৩ রান করতে পারে প্রতিষ্ঠানটি। ইনকিলাবের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন মাইনুল হাসান সোহেল, মাজহার হোসেন মিঠুন করেন ২৬ এবং ইমরান করেন ১৭ রান। কালবেলার হয়ে দুই ওভার বল করেন শেখ হারুন। এ ছাড়া এক ওভার করে বল করেন আলী ইব্রাহীম, নূর মোহম্মদ, এনায়েত শাওন এবং সানাউল হক সানি।

দৈনিক ইনকিলাবকে ৮ রানে হারিয়ে জয় পাওয়া কালবেলার হয়ে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন কালবেলার শেখ হারুন। এর আগের ম্যাচে ঢাকা মেইলকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে প্রথম জয় পায় কালবেলা। ওই ম্যাচেও ১১ বলে ৪৬ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন কালবেলার অধিনায়ক শেখ হারুন।

দ্বিতীয় ম্যাচে কালবেলার ক্রিকেট টিমে ছিলেন জাকির হোসেন লিটন, কবির হোসেন, রাশেদ রাব্বী, এনায়েত শাওন, ইউসুফ আরেফিন, নুর মোহাম্মদ, আলী ইব্রাহিম ও শফিকুল ইসলাম, সানাউল হক সানি এবং শেখ হারুন (অধিনায়ক)। এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ২৬টি দৈনিক পত্রিকা, ১৮টি টেলিভিশন ও ৪টি অনলাইন মিডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X