চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

‘গণমানুষের প্রত্যাশা ফুটিয়ে তুলছে কালবেলা’

চাঁদপুরে কালবলো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
চাঁদপুরে কালবলো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, গণমানুষের প্রত্যাশা লেখনী এবং ভিডিও প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তুলে ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে রূপ নিয়েছে কালবেলা। ভবিষ্যতেও কালবেলা যেন দেশের মানুষের কথা বলে সবসময় এই প্রত্যাশাই রাখছি।

সোমবার দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টের হলরুমে নবরূপে কালবেলা প্রকাশনার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, কালবেলার যিনি জেলা প্রতিনিধি এখানে রয়েছেন তিনিও অত্যান্ত দক্ষ ও মেধাবী সাংবাদিক। তিনিসহ তার উপজেলা প্রতিনিধি অতীতের মতো সামনেও সততা বজায় রেখে নিজেদের লেখনীর মাধ্যমে কালবেলাকে এগিয়ে নিবেন প্রত্যাশা রাখছি। কালবেলা যাতে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে এই প্রত্যাশায় আমি কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

দৈনিক কালবেলার চাঁদপুরের জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহসভাপতি মুনওয়ার কানন, ব্যবসায়ী ও সমাজসেবক মাইনুল ইসলাম মমিন, চাঁদপুর সাংবাদিক সংস্থার সভাপতি শ্যামল সরকার, জেলা অনলাইন ফোরামের সভাপতি মো. বিপ্লব সরকার, বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইসতিয়াক খানসহ অন্যান্যরা।

এ সময় আরও বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, দৈনিক জনতার চাঁদপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, এনটিভি'র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, কালবেলার চাঁদপুরের কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, শাহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার, ফরিদগঞ্জ প্রতিনিধি আবদুল কাদের,হাজীগঞ্জ প্রতিনিধি মজিবুর রহমান, মতলব দক্ষিণ প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক চাঁদপুর সময় এর বার্তা সম্পাদক এস আর শাহ আলম, দৈনিক আদি বাংলার বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর হোসেন রাজু প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছেন পুলিশ সুপার। পরে সকলকে সাথে নিয়ে তিনি কেক কাটায় অংশ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১০

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১১

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১২

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৩

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৪

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১৬

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৭

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৮

নির্ভরা

১৯

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

২০
X