বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বান্দরবানে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বান্দরবানে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গ্যা, জিটিভির জেলা প্রতিনিধি মো. ইসহাক, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কৌশিক দাশ, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম টিটু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল কবির, নিউজ২৪ এর জেলার প্রতিনিধি রতন দে শাওন, দেশ টিভির জেলা প্রতিনিধি আবুল বশর নয়ন, চ্যানেল২৪ এর প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শুধু জেলায় নেয় র‌্যালি আর কেক কাটার মধ্য দিয়ে উপজেলাগুলোতেও পালন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

এদিকে জেলার থানচি উপজেলার থানচি উচ্চ বিদ্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে থানচি প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা। র‌্যালি ও সভায় স্থানীয় জনপ্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এ ছাড়াও আলীকদম উপজেলার আলীকদম বাজারের একটি রেস্টুরেন্টে জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতারা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কেক কাটা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X