চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ১০ দিনব্যাপী শাহাদাত-এ-কারবালা মাহফিল শুরু সোমবার

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। ছবি : কালবেলা
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। ছবি : কালবেলা

আহলে বায়তে রাসুলের স্মরণে চট্টগ্রামে এবারও আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী ৩৯তম আন্তর্জাতিক শাহাদাত-এ-কারবালা মাহফিল, যা শুরু হবে আগামী সোমবার (৮ জুলাই)।

নগরের দামপাড়ার জমিয়তুল ফালাহ মসজিদে এবারও এই আয়োজন করা হবে বলে জানিয়েছেন শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।

তিনি জানিয়েছেন, ইতোমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিশ্বের ইসলামি স্কলারদের মাহফিলে মহাপুরুষের মহামিলন হবে।

শনিবার (৬ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সুফি মিজানুর রহমান এসব কথা বলেন।

তিনি জানান দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদ প্লাজায় মাহফিল চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন আসর নামাজের পর থেকে মাহফিল শুরু হবে। ইরাকের বাগদাদ শরিফের বড় পীর হজরত আব্দুল কাদের জিলানির (র.) আওলাদ আশ্-শাইখ আস্-সৈয়দ আল্লামা আফিফুদ্দিন আল্ জিলানি আল বাগদাদি, কায়েদে মিল্লাত শাহ সুফি মাহমুদ আশরাফ আস-সিমনানি, শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নূরানি মিয়া আশরাফি, হজরত সৈয়দ আশরাফ আল আশরাফি, মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতি আহলে বায়েতের স্মরণে আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন, খুরশিদুর রহমান, সাইফুদ্দিন, সিরাজুল মোস্তফা, আবদুল হাই মাসুম, অধ্যাপক ড. জাফর উল্লাহ, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, দিলশাদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শফি, জাফর আহমেদ সওদাগর, মাহবুবুল আলম, শাহজাদা মোহাম্মদ শফিউল আজম।

খতিবে বাঙাল মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরি ১৯৮৬ সালে জমিয়াতুল ফালাহ কমপ্লেক্স প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজরি নববর্ষ, মাহে মুহররম ও আহলে বায়তে রাসুলের স্মরণে ১০ দিনব্যাপী শাহাদাত-এ- কারবালা মাহফিল করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় এ বছর ৩৯তম আন্তর্জাতিক শাহাদাত-এ-কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১০

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১১

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১২

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৩

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৪

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৫

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৬

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৭

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৮

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৯

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

২০
X