সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে যত্রতত্র অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এম রফিকুল ইসলাম। অভিযানে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৭০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। সীতাকুণ্ড উপজেলার মধ্যে নিয়মকানুন না মেনে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। অভিযানকালে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনে মহিম স্টোরকে ৩০ হাজার টাকা, মদিনা স্টোরকে ২০ হাজার টাকা এবং জামাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এম রফিকুল ইসলাম বলেন, যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১০

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১১

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১২

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৩

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৬

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৭

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৮

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৯

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

২০
X