চবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চবি ও চবি অধিভুক্ত কলেজশিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চবি ও চবি অধিভুক্ত কলেজশিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয় ও নগরীর বিভিন্ন জায়গায় ‘ভুয়া ভুয়া’স্লোগান দিতে দেখা যায়।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টা থেকে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেন প্রায় ৫ হাজারের মতো শিক্ষার্থী।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর ২ নম্বর গেটের দিকে গেলে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ভুয়া ভুয়া স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীদের নগরীর ২ নম্বর গেইট, প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চক বাজার পেরিয়ে আন্দারকিল্লার দিকে যেতে দেখা যায়।

এ সময় শিক্ষার্থীরা,‘আমার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’,‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’,‘ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’,‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’,‘কোটা না মেধা, মেধা মেধা’,‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমার ভাই ও বোনের উপর হাত তোলা হয়েছে। আমাদের এই যৌক্তিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যেই এসব করা হচ্ছে। কিন্তু আমরা আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব।

এর আগে ১১ জুলাই বিকেল ৪টার দিকে চবি ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে টাইগারপাস মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাঁধার সম্মুখীন হয়। পরে সোয়া ৫টার দিকে পুলিশের বাঁধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১১

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১২

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৩

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৪

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৫

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৭

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৮

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৯

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

২০
X