সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মহাসড়ক ও রেলপথ অবরোধ

মহাসড়ক ও রেললাইন অবরোধ করে আইআইইউসি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
মহাসড়ক ও রেললাইন অবরোধ করে আইআইইউসি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনে নেমেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রেলপথ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যানজটে আটকা পড়া শত শত যাত্রী।

কোটাবিরোধী আন্দোলনকারীরা বলেন, আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছি কিন্তু আমাদের উপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। এতে আইআইইউসির প্রায় চার শিক্ষার্থী আহত হন।

কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সোমবার (১৫ জুলাই) সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা চলে তার প্রতিবাদে এবং কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে আমরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিলাম। এক পর্যায়ে বেলা ১১টার দিকে আমরা রেলপথ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করি। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের উপর হামলা চালায়। এতে চার শিক্ষার্থী আহত হন। তারা আইআইইউসির মেডিকেলে চিকিৎসাধীন। বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী ও ঢাকামুখী যানবাহন।

আইআইইউসির ফখরুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছিলাম, হঠাৎ আমাদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১০

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১১

সংসদে হুইপ অপু  / স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার

১২

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১৩

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৪

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১৫

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৬

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৭

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

১৮

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৯

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

২০
X