চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০২:৫৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ২১

আটকের পর পুলিশের গাড়িতে জামায়াত নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আটকের পর পুলিশের গাড়িতে জামায়াত নেতাকর্মীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় জুমার নামাজ শেষে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে নগরীর চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : আমাদের শক্তির উৎস রাব্বুল আলামিন : শামীম ওসমান

এ সময় জামায়াতের নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে গাড়ি ভাঙচুর করলে উর্ধ্বতন কর্মকতাসহ পুলিশের দুজন সদস্য আহত হন।

আহত দুই পুলিশ সদস্য হলেন- ডবলমুরিং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমা ও কনস্টেবল মো. মুসা।

এদিকে ঘটনাস্থল থেকে জামায়াতে ইসলামীর ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : এই সরকারকে বিদায় নিতেই হবে : কর্নেল অলি

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আগ্রাবাদ মোড় এলাকায় জড়ো হতে থাকে। পরে নেতাকর্মীরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌমুহনী মোড়ের দিকে যায়। চৌমুহনী মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের নেতারা। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আরও পড়ুন : এবার আমরা সফল হবোই

সংঘর্ষের এক পর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে৷

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) পশ্চিম জোনের উপ কমিশনার জসিম উদ্দিন বলেন, তারা নারায়ে তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে মিছিল বের করে। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ২১ জনকে আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১০

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১১

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১২

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৪

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৫

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৭

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৮

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৯

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

২০
X