চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আগামীর পুনর্বাসন প্রক্রিয়া হবে বস্তুনিষ্ঠ : ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বন্যার পানি পুরোপুরি নেমে গেলে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে। আগামীর পুনর্বাসন প্রক্রিয়া হবে বস্তুনিষ্ঠ। আমরা এটাকে সঠিকভাবেই সম্পন্ন করব। পদ্ধতিগতভাবেই হবে। এটার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এটা জেলা এবং উপজেলা পর্যায়ে হবে। আর এতে জনগণকে সম্পৃক্ত করা হবে, মানুষ যেন জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, এখন ত্রাণ কার্যক্রম চলছে। পানি নেমে গেলে পুনর্বাসনের দিকে যাব আমরা। জনস্বাস্থ্যের দিকেও সরকার বিশেষ নজর দিচ্ছে। বন্যায় পানিবাহিত নানা রকম রোগ হচ্ছে। সেগুলো আমরা চিহ্নিত করছি। অগ্রাধিকারভিত্তিতে একটার পর একটা কাজ শেষ করা হবে। আমি দেখেছি পানিবন্দি মানুষ এখনো রয়েছে। সেখানে শুকনো এবং রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। তবে ফেনীসহ বিভিন্ন এলাকায় দুর্গম হওয়ায় এবং সেখানে নৌকার সংস্কৃতি না থাকার কারণে দূর-দূরান্ত থেকে নৌকা, সেনাবাহিনীর বোটসহ বিভিন্ন পরিবহন এনে দূরবর্তী মানুষের কাছে যেতে সময় লেগেছে এটা সত্যি। কিন্তু আন্তরিকভাবে ত্রাণ দেওয়ার আগ্রহের কোনো কমতি ছিল না। এটা আমাদের শক্তি জুগিয়েছে।

‘আমরা দেখেছি অদ্ভুত এক পরিবর্তন হয়েছে দেশে। আমরা উপলব্ধি করেছি ত্রাণ কার্যক্রমে মানুষের উচ্ছ্বাস। মানুষ ঝাঁপিয়ে পড়েছে এ ত্রাণের কাজে। সেটা সরকারের জন্য মস্তবড় শক্তি। এ কারণে সরকারের জন্য মানুষের কাছে যাওয়া এবং সেবা দেওয়া সহজ হয়েছে। পানি পুরোপুরি না নামায় মানুষজনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে কিছুটা সময় লাগবে’, বলেন এই উপদেষ্টা।

তিনি আরও বলেন, আমি মাঠপর্যায়ের বন্যা এবং বন্যা-উত্তর পরিস্থিতি জানার জন্য সব কর্মকর্তাদের আহ্বান করেছিলাম। তাদের কাছ থেকে মাঠপর্যায়ে কি পরিস্থিতি বিরাজ করছে তার বাস্তব চিত্র পেলাম। এটার নিরিখেই আগামী দিনের পুনর্বাসন কর্মসূচি নিয়ে আমরা একটা ধারণা পেলাম। আর এটার ভিত্তিতেই আগামীদিনের পুনর্বাসন প্রক্রিয়া পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১০

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১১

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১২

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৩

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৪

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৭

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৯

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

২০
X