চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘টুস’ করে ফেলে দেওয়া ও ‘চুবানোর’ হুমকি, শেখ হাসিনার নামে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ‘টুস’ করে ফেলে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নদীতে চুবিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল।

বাদীর আইনজীবী রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ১৮ মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর ওপর থেকে ‘টুস’ করে ফেলে দিতে হবে। একইসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচ থেকে দুবার ‘চুবিয়ে’ তুলতে হবে। বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন।

মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষোদ্গার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X