চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বাড়ল ৯০ দিন

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। ছবি : সংগৃহীত

দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার বর্তমান মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়ে মোট ২১০ দিন করা হয়েছে। এ নিয়ে চিটাগং চেম্বারের নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরে তাকে ২১০ দিন অর্থাৎ সাত মাস সময় দেওয়া হলো।

মঙ্গলবার (১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বাণিজ্য সংগঠন অনুবিভাগ) অমিত দেব নাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রশাসকের মেয়াদ বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ৯০ দিন বাড়িয়ে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শতবর্ষী এ সংগঠনকে পরিবারতন্ত্রমুক্ত করার দাবি ওঠে। এরপরই সাবেক এমপি লতিফপুত্র ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন চেম্বার পরিচালনা বোর্ড থেকে একে একে পদত্যাগ করেন সিনিয়র সহসভাপতি, সহসভাপতিসহ ২৪ জন পরিচালক। সবশেষ চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ পদত্যাগ করতে বাধ্য হন। তখনই ইতিহাসে প্রথমবারের মতো নেতৃত্বহীন হয়ে পড়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের এ বৃহৎ সংগঠনটি।

পরিচালনা পর্ষদ বিলুপ্ত হওয়ায় প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানায় বিদায়ী কমিটি। এরপর ৯ সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার পাশাকে ১২০ দিনের জন্য প্রশাসক নিয়োগ করে আদেশ দেন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন অণুবিভাগ) ড. নাজনীন কাওসার চৌধুরী। আদেশটিতে আগামী ১২০ দিনের মধ্যে চেম্বারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন ও দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X