চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে সাক্ষী উপস্থাপনে পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। ছবি : কালবেলা
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। ছবি : কালবেলা

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় আদালতে সাক্ষী উপস্থাপনে পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। পাশাপাশি, মামলার তদন্তে ডিজিটাল সাক্ষ্য সংগ্রহের জন্য তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের তাগিদ দেন।

বুধবার (০৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট বেগম তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। কনফারেন্সের শুরুতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বিচারকাজে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে বিচারের পথ মসৃণ করা আমাদের মিশন। তিনি প্রতিদিনের সমস্যা প্রতিদিনই সমাধানের ওপর গুরুত্বারোপ করে এ ক্ষেত্রে সবার আন্তরিক প্রচেষ্টার সম্মিলন ঘটানোর আহ্বান জানান।

স্বগত বক্তব্যে বিচারকাজে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম। তাছাড়া মামলার তদন্ত ও সমাধান নিয়ে দিক-নির্দেশনা দেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

চটগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক তার বক্তব্যে বলেন, মেডিকেল সনদ সময় মতো না আসায় নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার হন এবং ন্যায়বিচার ব্যাহত হয়। তাই তিনি মেডিকেল সনদসংক্রান্ত সমস্যা নিরসনের জোরালো দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১১

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৩

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৪

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৫

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৭

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৮

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৯

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

২০
X