চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে চীনা দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে চীনা দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক। ছবি : কালবেলা

চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চীনা প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন সরকারের রাষ্ট্রদূত, এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারী ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু বিএনপি চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্জুর আলম তালুকদার।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে ঘণ্টাব্যাপী আলোচনা হয়। এছাড়া বৈঠকে কমিউনিস্ট পার্টি অব চায়না ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এ সময় চীন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X