চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে রং মিশিয়ে মাছ বিক্রি, পিরানহা জব্দ

চট্টগ্রামের ফিশারীঘাট এলাকায় জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রামের ফিশারীঘাট এলাকায় জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পিরানহা মাছ জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। তাছাড়া রঙ মিশিয়ে বিক্রির অভিযোগে প্রায় ৭০ কেজি লইট্টা ও ফাইস্যা মাছ জব্দের পর ধ্বংস করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ও মো. ফাহমুন নবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা রাহুল কুমার।

জানা যায়, অভিযানে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে ৭০ কেজি রঙ মিশ্রিত লইট্টা ও ফাইস্যা মাছ, ৩০ কেজি পিরানহা জব্দের পর মাছগুলো নষ্ট করা হয়েছে। এ ছাড়া আজ থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তবে ফিশারিঘাট ও পাহাড়তলী মাছ বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল। এ দুই বাজার থেকে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া সাত হাজার টাকা জরিমানাও করা হয় ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহমুন নবী বলেন, ইলিশ সংরক্ষণে বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। দুই বাজার থেকে ৩০ কেজি ইলিশ এবং রং মিশ্রিত ৭০ কেজি ও ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১০

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১১

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১২

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৩

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৪

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৫

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৬

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X