আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

৩০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না জলিল মিয়ার

গ্রেপ্তার সৈয়দ আবদুল জলিল। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সৈয়দ আবদুল জলিল। ছবি : সংগৃহীত

পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সৈয়দ আবদুল জলিল মিয়ার (৫৫)। ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ৩০ বছর পলাতক ছিলেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) জমি রেজিস্ট্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

জলিল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের আবদুল জব্বারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন।

জানা গেছে, সাধারণ সার্টিফিকেট কর্মকর্তার কার্যালয়ে সহকারী অফিসার হিসেবে চাকরি করতেন আবদুল জলিল। এ সময় নানা অনিয়ম, জাল জালিয়াতি ও প্রতারণার কারণে একে একে ৭টি মামলার আসামি হন তিনি। সবকটি মামলায় ওয়ারেন্ট হলে আত্মগোপনে চলে যান তিনি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জলিল ৩০ বছর আগে সাধারণ সার্টিফিকেট কর্মকর্তার কার্যালয়ে সহকারী হিসেবে চাকরি করতেন। সে সময়ে আনোয়ারা থানায় ৫টি ও পটিয়া থানায় ২টি মামলাসহ ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় তার বিরুদ্ধে। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। গত সোমবার দুপুরে গোপনে জমি বিক্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে আসেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা সদর থেকে গ্রেপ্তার করে তাকে।

ওসি মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত জলিলকে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠিয়েছে। ৩০ বছর ধরে পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X