হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

রেলওয়ের জমি দখল করে দোকান নির্মাণ

হাটহাজারীতে রেলওয়ের জমি দখল করে ঘর নির্মাণ। ছবি : কালবেলা
হাটহাজারীতে রেলওয়ের জমি দখল করে ঘর নির্মাণ। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। গত কয়েক দিন ধরে উত্তর চট্টগ্রামের শেষ নাজিরহাট রেলস্টেশনের রেললাইন দখল করে সেমিপাকা দোকান নির্মাণ করছেন, ওই এলাকার মো. আনোয়ার হোসেন (৪৫)। দখলের সময় তার লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জানা‌ যায়, নাজিরহাট ঘাট পুরাতন রেলস্টেশনের রেললাইনের গা ঘেঁষে ৮টি সেমিপাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। যার প্রতিটির দৈর্ঘ্য ২৩ প্রস্থ ১২ ফিট। আইনে রয়েছে, বাণিজ্যিক লিজ অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কৃষি লিজও বন্ধ রয়েছে। কৃষি লিজ নিয়ে শুধু কৃষি আবাদ করতে পারবেন। শ্রেণি পরিবর্তন করে কেউ রাস্তা, বিপণিবিতান, আধাপাকা কোনো স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেওয়াল দিয়ে দখলে নেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো করে থাকলে সবই অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন।

বর্তমানে নাজিরহাট ঘাট পুরাতন রেলস্টেশনের দুপাশে দখলদারই অবৈধ হিসেবে দখলে আছে। তবে কোনো শিল্প মালিক জমির শ্রেণি পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। নাজিরহাট ঘাট রেলস্টেশনের রেললাইন শ্রেণি পরিবর্তনের কোনো প্রকার অনুমতি নেননি। ফলে অবৈধ দখলদার হয়ে দোকানঘর নির্মাণ করেছেন। তাদের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

অভিযুক্ত মো. আনোয়ার হোসেন রেলওয়ের জমি দখলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এটি তাদের পৈতৃক দখলদার বলে জানান তিনি।

নাজিরহাট রেলস্টেশন মাস্টার সালমান রনি বলেন, ঘাটের পুরাতন রেলস্টেশনটি বন্ধ রয়েছে। অবৈধ দখলদারের বিষয়টি আমি কর্তৃপক্ষকে অবহিত করব। বর্তমানে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দায়িত্ব আছি। নাজিরহাট রেলস্টেশনের ইনচার্জ আমার কাছে রয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, রেলওয়ের জায়গা দখলের বিষয়ে আমরা অবগত নয়। যদি রেল কর্তৃপক্ষ চায় জায়গা উদ্ধারের জন্য তাহলে হাটহাজারী উপজেলা প্রশাসন সর্বাত্মক পাশে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X