কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্ট গার্ড

অস্ত্রের মুখে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে আটক বাংলাদেশি নাগরিকদের। পেছনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত
অস্ত্রের মুখে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে আটক বাংলাদেশি নাগরিকদের। পেছনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ দুটি ট্রলারের ছবি প্রকাশ হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ভারতীয় কোস্ট গার্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে ৩টি ছবি প্রকাশ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ইন্ডিয়ান কোস্ট গার্ড’ পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ‘ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে দুটি ট্রলারসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।’

পোস্ট করা ছবির একটিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকরা নৌযানের ডেকের ওপর মাথার পেছনে হাত রেখে হাঁটু গেড়ে বসে আছেন। ভারতীয় কোস্ট গার্ডরা নাবিকদের পেছনে দাঁড়িয়ে আছে।

অন্য একটি ছবিতে দেখা যায়, সাগরে বাংলাদেশের দুটি ট্রলার চলছে।

সোমবার (৯ ডিসেম্বর) এফবি মেঘনা-৫ ও এফবি লায়লা-২ নামের দুটি ট্রলার ভারতীয় কোস্ট গার্ড আটক করে।

ভারতীয় কোস্টগার্ডের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা বাংলাদেশি নাবিক ও ট্রলারের ছবি।

সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে বলেন, সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার ১ নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্ট গার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায়। এখন যেহেতু ভারতীয় কোস্ট গার্ড আটক করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় যেন তাদের উদ্ধার করা যায়, সে জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছি আমরা।

এ বিষয়ে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সমুদ্রসীমার কাছেই নিয়োজিত ছিল। সেখান থেকে ভারতীয় কোস্ট গার্ড নিয়ে যায়। ঘটনার পর বাংলাদেশের কোস্ট গার্ডসহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১০

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১১

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১২

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৫

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৭

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৮

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৯

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

২০
X