সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত
সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়নের বিএনপিসহ ১২ অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও সদস্য-সচিব মহিউদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়বাদী দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী নির্দেশনায় দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সলিমপুর ইউনিয়নের বিএনপিসহ ১২টি অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হলো- ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাস। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটিগুলোর সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।

এর আগে সোমবার দুপুরে বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন ও সেক্রেটারি জাহেদ উল হাসানের গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর বলেন, দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে সলিমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিটি কমিটি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী নির্দেশনায় বিলুপ্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X