মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে : দিলীপ বড়ুয়া

সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ছবি : কালবেলা
সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ছবি : কালবেলা

বিশ্বের গণতান্ত্রিক প্রতিটি রাষ্ট্রে বর্তমান সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়। নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের নাম দিয়ে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে। যা ভিয়েনা কনভেনশন পরিপন্থি বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

চলমান রাজনীতি এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে শনিবার (১৯ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া মিরসরাইয়ের দমদমায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বের ক্ষমতা এখন একটি রাষ্ট্রের কাছে নেই। বিশ্ব ক্ষমতা এখন ভাগ হয়ে গেছে। চীন বর্তমান সরকারের কর্মকাণ্ডে খুশি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে চীন সেটার প্রশংসা করেছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলেছে। বাংলাদেশ চাইলে চীন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে।

দেশের উন্নয়নের স্থিতিশীলতার জন্য বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন দাবি করে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল রাষ্ট্র প্রয়োজন। স্থিতিশীল সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। তার মতো ম্যানেজএ্যাবল লিডার এশিয়াতে বর্তমানে নেই। বাংলাদেশে বর্তমানে দুটি প্রধান সমস্যা হলো- তিস্তা ব্যারেজ ও গঙ্গা পানি চুক্তি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ক্ষমতায় না আসলে এগুলো বাস্তবায়ন সম্ভব হবে না। বিএনপি ক্ষমতায় আসলে বান্ডেল সংকট দেখা দিবে। যেটি বিএনপি সমাধান করতে পারবে না।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে একটি মাত্র আসনে সাম্যবাদী দল অংশ নিবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আমি মনোনয়ন চাইব। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন।’

সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক সালে আহম্মেদ মাস্টারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অধ্যাপিকা তৃপ্তি রানী বড়ুয়া, বিজয় বড়ুয়া, মো. দেলোয়ার হোসেন, অ্যাড. দির্ঘতম বড়ুয়া, ইউপি সদস্য রনজিত বড়ুয়া, মো. জামশেদ আলম, মো. শাহাব উদ্দিন, মো. বেলাল উদ্দিন, নুরুল আলম, সাইফন দত্ত, ডা. সুবোধ বড়ুয়া, চিরজিৎ বড়ুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১০

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১১

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১২

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৪

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৫

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৬

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৭

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৮

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৯

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

২০
X