চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানোয় সিএমপির নিষেধাজ্ঞা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

পবিত্র শাবান মাসের মহিমান্বিত একটি রাতের নাম শবে বরাত। এ রাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরকদ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপরাশেন্স) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে বরাত উদযাপনের লক্ষ্যে পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুটিয়ে আতংক সৃষ্টি করা এবং অনুরূপ দ্রব্যাদি বিক্রয়, মজুত ও বহন নিম্নোক্ত আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএমপি অর্ডিন্যান্স ১৯৭৮ এর ২৯ (২) ধারা এবং বিস্ফোরকদ্রব্য আইন-১৮৮৪ অনুসারে দণ্ডনীয় অপরাধ। সি আর পি সি-১৮৯৮ এবং পেনাল কোড-১৮৬০ অনুযায়ী গণউপদ্রব এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত। ধর্মাচরণে বাধা প্রদান বা জনমনে আতংক সৃষ্টি করে এমন কার্যকলাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সহায়তার পর্যায়ভুক্ত অপরাধ হিসেবে গণ্য।

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার নিমিত্ত সকলের সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X