বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার টন চাল

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন চাল নিয়ে আসা জাহাজ এমভি এসআইবিআই। ছবি : সংগৃহীত
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন চাল নিয়ে আসা জাহাজ এমভি এসআইবিআই। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তান থেকে এবার চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুটি জাহাজ। যেখানে রয়েছে ৩৭ হাজার ২৫০ টন সিদ্ধ ও আতপ চাল।

বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজগুলো। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) চালগুলো খালাস কার্যক্রম শুরু হয়নি। পরীক্ষা-নিরিক্ষা শেষে খুব গিগগিরই এসব চাল খালাস করা শুরু হবে বলে জানা গেছে।

খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন চাল নিয়ে এমভি সিবি (mv SIBI) এবং ভারত থেকে ১১ হাজার টন চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট (mv HT UNITE) জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল আমদানি করা হয়েছে। আর ভারত থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ১১ হাজার টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।

শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি-রপ্তানি কার্যক্রম রয়েছে। তবে গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা জাহাজ এটি। অবশ্য বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি হচ্ছে। আবার সম্প্রতি দেশটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালবেলাকে বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে। আর ভারতের জাহাজটি বন্দরের ১১ নম্বর বার্থিয়ে ভেড়ানো হয়েছে। নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজগুলো থেকে চাল খালাসের প্রক্রিয়া শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X