চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করতে হবে : শাহজাহান চৌধুরী

ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী ফের ফিলিস্তিনের গাজায় গণহত্যা শুরু করেছে। রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরায়েলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা, যা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক।

তিনি বলেন, অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করে সেখানকার মুসলমানদের অধিকার পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিয়ে তার সুরক্ষাও নিশ্চিত করতে হবে। তিনি অবিলম্বে ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা খায়রুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ। বক্তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষার আহ্বান জানান। সমাবেশের পর বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X