চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার সোনা জব্দ

গ্রেপ্তার মোহাম্মদ মোকসুদ আহমেদ ও আটক সোনা। ছবি : কালবেলা
গ্রেপ্তার মোহাম্মদ মোকসুদ আহমেদ ও আটক সোনা। ছবি : কালবেলা

হাতঘড়ির চেইন আকারে মোবাইল অ্যাডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর লুকানো ১ কোটি ৭ লাখ টাকার ৯১০ গ্রাম সোনাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এই যাত্রী থেকে উদ্ধার হওয়া সোনা জব্দ করে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করে আটক করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ মোকসুদ আহমেদ চট্টগ্রামের সাতকানিয়ার আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেছেন, সোমবার সকাল সাড়ে ৭টায় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬ অবতরণ করে। এ ফ্লাইটে আসা ইকে-০৫৪২০১৩ পাসপোর্টধারী যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ এয়ারপোর্টের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে করে তল্লাশি করা হয়।

তিনি আরও বলেন, এসময় তার হাতঘড়ির চেইন আকারে মোবাইল অ্যাডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর থেকে লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের সোনা পাওয়া যায়। এ ছাড়া অঘোষিত ১৬ পিস ডলফিনের মতো লকেট ২১৫ গ্রাম, ৭৮ পিস তারকার মতো লকেট ১২৮ গ্রাম, বার ৩০ পিস ৪৬০ গ্রাম, চুড়ি ৪ পিস ৮০ গ্রাম, আংটি ২ পিস ২০ গ্রাম, চেইন ১ পিস ৭ গ্রাম জব্দ করা হয়েছে। এ ছাড়া সাতকানিয়া দোভাষী পাড়ার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ মোকসুদ আহমেদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এতে বাজুসের তথ্যানুসারে ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা রাজস্ব আয় হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে যে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১০

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১১

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১২

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৩

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৪

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৫

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৬

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৮

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

২০
X