চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে উপদেষ্টা ফাউজুল কবিরের পদত্যাগ দাবি

চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি করে হাতিয়া ছাত্র যুব পরিষদ। ছবি : কালবেলা
চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি করে হাতিয়া ছাত্র যুব পরিষদ। ছবি : কালবেলা

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে ভাসানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাতিয়া ছাত্র যুব পরিষদ। এসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সন্দ্বীপের বাসিন্দা ফাউজুল কবিরের পদত্যাগের দাবি করেন তারা।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে হাতিয়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

মানবন্ধনে ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া থেকে বিচ্ছিন্ন করে চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সন্দ্বীপের বাসিন্দা ফাউজুল কবিরকে দায়ী করা হয়। এসময় বক্তারা তার পদত্যাগের দাবি করেন। ফাউজুল কবিরের পদত্যাগ দাবি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নিতে দেখা যায় হাতিয়ার লোকজনকে।

এছাড়া ভাসান চর নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো করতে হবে, আমার মাটি আমার ঘর ভাসান চর ভাসান চর, হাতিয়াবাসী জাগো ভাসানচর রক্ষা কর, ভাসানচর নিয়ে ষড়যন্ত্রকারী উপদেষ্টা ফাউজুল কবিরের পদত্যাগ চাইসহ বিভিন্ন ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় হাতিয়ার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

উপদেষ্টা ফাউজুল কবিরের সমালোচনা করে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল করিব সারাদেশের উপদেষ্টা। তার জন্মস্থান সন্দ্বীপ হওয়ায় মীমাংসিত একটি বিষয়কে উসকে দিচ্ছেন। এতে তিনি প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের উপদেষ্টা নন। তিনি সন্দ্বীপের উপদেষ্টা।

মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক তানভীর শরীফ, অ্যাডভোকেট আকতার হোসেন, অ্যাডভোকেট মাহবুবুল রহমান, সাইফুল মনির হাতিয়া ছাত্র ও যুব পরিষদের সাবেক সভাপতি আকতার হোসেন, হাতিয়া ছাত্র ও যুব পরিষদ সভাপতি সব্বির আহমেদ, সাধারণ সম্পাদক সাবের প্রমুখ।

মানববন্ধনে বিক্ষুব্ধ হাতিয়ার বাসিন্দারা বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক ভাসানচরকে হাতিয়া উপজেলার অনুকূলে দিয়ারা জরীপ সম্পাদন করে চূড়ান্ত রেকর্ড প্রকাশ ও হাতিয়া উপজেলাধীন চরঈশ্বর ইউনিয়নের অন্তর্গত ভাসানচর থানা গঠন শান্তিপূর্ণ ও বিরোধ ছাড়াই সম্পন্ন হয়েছে। একটি কুচক্রী মহল অত্র অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অপপ্রয়াসে ভাসানচরকে একটি ইস্যু হিসেবে সামনে এনেছে যা অনভিপ্রেত।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬০-এর দশক হতে হাতিয়ার নদী ভাঙন সমস্যা তীব্রতর হয়ে ওঠে। ভাঙনে বিগত প্রায় ৬৮ বছরে হাতিয়ার বিশাল এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। ‘সাহেবানীর চর’ নামে হাতিয়ার পূর্ব পার্শ্বে একটি চর ভেঙে সম্পূর্ণরূপেই বিলীন হয়ে গেছে মেঘনায়। আজকের ভাসানচর মূলত ভেঙ্গে যাওয়া সাহেবানীর চর, রাধাখালি, চিত্রাখালি, বাথানখালি, মাইজচরা, চরভারতসেন, চৌরঙ্গী, মফিজিয়া সুখচর, নলচিরা, গোডাউন বাজার এর জেগে ওঠা চর।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনুমোদনক্রমে ২০১৬-১৭ সালের দিয়ারা জরিপে নবসৃষ্ট ভাসানচর অংশটি সঠিকভাবে হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত হয়েছে। গেজেটে ভাসানচর অংশের ৬টি মৌজা নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৮ সালে জনৈক সন্দ্বীপবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইন ভিত্তিক সমাধানের জন্য রুল জারি করে। পরবর্তীতে সমস্ত কার্যক্রম সম্পন্ন করে গত ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি ভাসানচরকে হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত করে গেজেট নোটিশ জারি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X