চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সংঘর্ষ

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শোনা গেছে, ককটেল বিস্ফোরণের কথাও। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, ধারণা করা হচ্ছে— নগর পুলিশের ট্র্যাফিক বিভাগের ব্যাটারিচালিত রিকশাবিরোধী সাঁড়াশি অভিযানের প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি।

জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, মারামারি এখনো চলছে, আপনার সঙ্গে কথা বলতে গেলে মার খাইতে হবে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্র্যাফিক পুলিশের অভিযানে ২৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এমন অভিযানে খুশি সাধারণ মানুষ। তবে হঠাৎ শুরু হওয়া এমন ধরপাকড়ে ক্ষোভ জানিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকেরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম কালবেলাকে জানান, মূল সড়কে দুর্ঘটনার বড় কারণ এই ব্যাটারিচালিত বাহনটি। এদের দৌরাত্ম্য কমাতেই অভিযান শুরু করা হয়েছে।

পুলিশের এমন তৎপরতায় খুশি নগরবাসী। তারা বলছেন, এসব রিকশার বেশিরভাগ চালক কম বয়সী আর অদক্ষ। এতেই ঝুঁকি বেড়েছে দুর্ঘটনার।

তবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার কালবেলাকে বলেন, এসব অভিযানের ফল টেকসই হবে না। দীর্ঘমেয়াদি সুফল পেতে ব্যাটারি ও যন্ত্রাংশ আমদানির লাগাম টানতে হবে।

এদিকে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের হালিশহর থানার সামনে বেপরোয়া গতির এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিজে বাঁচতে যাত্রীসহ গাড়িটি খালে ফেলে দিয়েছেন। এ ঘটনায় কেউ আহত না হলেও খালে পড়া যাত্রীদের উদ্ধার করেছেন স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১০

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১২

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৩

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৬

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৯

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X