আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০২:০৭ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছাত্রদলের কার্যালয়ে পদবঞ্চিতদের তালা

চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে তালা লাগিয়ে দেন ছাত্রদলের পদবঞ্চিতরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে তালা লাগিয়ে দেন ছাত্রদলের পদবঞ্চিতরা। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কার্যালয়ে তালা ঝুলিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় নেতাকর্মীরা মিছিল নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় নগরীর দোস্ত বিল্ডিংএ যান। সেখানে তারা স্লোগান দিয়ে কার্যালয়ে তালা দেন।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক জুনায়েদ, আজিম উদ্দীনসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজের নেতারা।

দলীয় কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী বলেন, গত ১১ আগস্ট দক্ষিণ ছাত্রদলের ৪২ সদস্যের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যারা আছেন তাদের অনেকেরই ছাত্রত্ব নেই। কমিটি ঘোষণাকালে আমি ঢাকা মহাসমাবেশে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানায় ছিলাম। বিবাহিত, সন্তানের বাবা, প্রবাসী ও ব্যাংক-বিমা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বিএনপি নেতা মাহবুবর রহমান শামীম ও এনামুল হক এনাম দক্ষিণ জেলা বিএনপিতে নিজের একটি বলয় গড়ে তোলার পরিকল্পনা ছাত্রদলকে ধ্বংস করতে এই কাজ করেন।

তিনি বলেন, আমরা তৃণমূলের নেতাকর্মীরা ১৩ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষিত এই কমিটির বিরুদ্ধে কেন্দ্রকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। কিন্তু দুই সপ্তাহ পার হলেও এই কমিটি বাতিল না হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা আজ দলের কার্যালয়ে তালা দিয়েছে।

দেড় বছর নেতৃত্ব শূন্য থাকার পর গত ১১ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৪২ সদস্যের এ কমিটিতে পটিয়া উপজেলার রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলার কামরুদ্দীন সবুজকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি ঘোষণার পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ ওই কমিটি বাতিলের জন্য বিক্ষোভ মিছিল করেন। গত ১৩ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের সময় দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এরপরও ওই কমিটি বহাল থাকায় শনিবার সকালে তারা দলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X