চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আরও দুজনের করোনা শনাক্ত

করোনা পরীক্ষা। পুরোনো ছবি
করোনা পরীক্ষা। পুরোনো ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন উপজেলার এবং অপরজন নগরের।

শুক্রবার (১৩ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

নগরের বেসরকারি একটি রোগনির্ণয় কেন্দ্রে ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই দুজনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে গত পাঁচ দিনে চট্টগ্রামে ৮ জনের করোনা শনাক্ত হলো।

এদিকে চলতি সপ্তাহের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারিভাবে করোনা পরীক্ষা চালু হবে। পরীক্ষার জন্য ইতোমধ্যে এক হাজারের মতো কিট এসে পৌঁছেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) আরটি-পিসিআর পরীক্ষা শিগগিরই শুরু করা যাবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, আমাদের কাছে কিছু কিট এসে পৌঁছেছে। আমরা আশা করছি চলতি সপ্তাহে করোনা পরীক্ষা শুরু করতে পারব। শনিবার এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X