বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামের বাঁশখালী থানার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকায় ছেলের দায়ের কোপে মো. বাদশা (৫৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ী খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে হত্যার ঘটনায় নিহতের ছেলে এনামুল হককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার কালবেলাকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশের পেট, বুক ও কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। সন্দেহ হওয়ায় বাদশার ছোট ছেলে এনামুলকে আটক করা হয়। পরে ছোট ছেলে এনামুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে খুনের কথা স্বীকার করে।

তিনি আরও বলেন, এনামুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার বাবার ডেকোরেটর ব্যবসায় সে সহযোগিতা করত। কিন্ত প্রায় সময়ই তার বাবা তাকে সবসময় বকা দিতেন। বৃহস্পতিবারও বকা ও গালাগাল করেছেন তিনি। এই ক্ষোভ থেকে কুপিয়ে তার বাবাকে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X