চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি সিইউজের

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের লোগো। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের লোগো। ছবি : সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী কমিটির নেতারা।

রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির সভায় নেতারা বলেন, যে নির্মম কায়দায় তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এই ঘটনার পর সারা দেশের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও গভীরভাবে উদ্বিগ্ন।

নেতারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সভায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলা-মোকদ্দমা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা বলেন, মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে এক শ্রেণির সুবিধাভোগী দেশে অস্থিরতা সৃষ্টি করে উন্নয়ন-অগ্রগতি থামিয়ে দিতে চাইছে।

সভায় দেশে চলমান অস্থিরতা ও সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। একইসঙ্গে দ্রুত গ্রহণযোগ্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানানো হয়।

সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুর শুভর পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সিইউজের সিনিয়র সহসভাপতি স. ম. ইব্রাহিম, সহসভাপতি সাইদুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মোহাম্মদ সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X