চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৩:৫০ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

নতুন সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে চসিক মেয়র। ছবি : কালবেলা
নতুন সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে চসিক মেয়র। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরে রূপান্তর করা হবে।

বুধবার (২০ আগস্ট) নগরভবন সংলগ্ন স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চসিককে ১০টি ডিজেলচালিত টমটম ও ৪১টি ভ্যান হস্তান্তর করে।

নতুন সরঞ্জাম হস্তান্তরের পর মেয়র বলেন, এই উদ্যোগের ফলে নগরের বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন কার্যক্রম আরও গতিশীল হবে। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আবুল খায়ের গ্রুপের এই অবদান আমাদের কার্যক্রমকে বেগবান করবে এবং পরিচ্ছন্ন নগর গড়ার অগ্রযাত্রায় সহায়ক হবে।

এ সময় ধনী ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়—সমাজের সচ্ছল শ্রেণি ও করপোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে দ্রুতই চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত নগরে রূপান্তর করা সম্ভব।

শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, নগরের সার্বিক উন্নয়ন নিয়েও কথা বলেন মেয়র। তিনি জানান, মেয়রের দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করা হবে এবং আগামী বছর নাগরিকরা এর সুফল ভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X