সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যানজট নিরসনে সিলেট হাইওয়ে পুলিশের বিশেষ নির্দেশনা

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের মাসিক কল্যাণ সভা। ছবি : কালবেলা
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের মাসিক কল্যাণ সভা। ছবি : কালবেলা

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন, কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। সভাপতি সবার বক্তব্য শুনে তাদের দাবিদাওয়া তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।

অলিপুর হাইওয়ে পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প স্থাপনে বিশেষ অবদানের জন্য শুভ রঞ্জন চাকমা, অফিসার ইনচার্জ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাকে সম্মাননা স্মারক প্রদান করেন। একই সাথে অলিপুর হাইওয়ে পুলিশে ক্যাম্পের জন্য একটি ৪২ ইঞ্চি স্মার্ট টিভি প্রদান করেন।

অপরাধ সভায় ৬ মাসের বেশি সময় ধরে মুলতবি থাকা মামলা নিষ্পত্তি, মহাসড়কে থ্রিহুইলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ হাইওয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সব ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য উপস্থিত সব পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। কোনো অবস্থায়ই মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে সব থানার অফিসার ইন চার্জদের সতর্ক করা হয়। পরিশেষে সভাপতি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X