চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

প্রতিমা বিসর্জন। ছবি : সংগৃহীত
প্রতিমা বিসর্জন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের প্রধান ৪টি স্থানের পাশাপাশি জেলায় বিভিন্ন জায়গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

প্রতি বছরের মতো এবারও পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জনের প্রধান আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ ছাড়া নগরের পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকায় কর্ণফুলী নদীতে, কালুরঘাট এলাকায় ও কাট্টলী রানী রাসমনি ঘাটেও বিসর্জনের ব্যবস্থা রাখা হয়েছে। জেলা উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় মণ্ডপগুলো প্রতিমা বিসর্জন দেবে পুকুর বা নদীতে।

পতেঙ্গায় প্রতিমা নিয়ে যাওয়ার জন্য আয়োজকদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টা থেকেই বিসর্জন শুরু হওয়ার কথা। তিনি জানান, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সৈকত এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

পতেঙ্গা সৈকতে মূল বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ কালবেলাকে জানান, বিসর্জনের দিন সকাল থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত থাকবে। লালখান বাজার হয়ে সহজেই প্রতিমা নিয়ে পতেঙ্গায় যাওয়া যাবে। আবার শহরের অন্য প্রান্ত থেকে আসা আয়োজকরা আউটার রিং রোড ব্যবহার করতে পারবেন।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ কালবেলাকে বলেন, সুষ্ঠুভাবে চট্টগ্রামে পূজা হয়েছে। এ বছর কঠোর নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করার জন্য আমরা সরকার ও প্রশাসনের কাছে কৃতজ্ঞ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X