চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সোরিয়াসিস কেবল ত্বকের রোগ নয়, জটিল নানা রোগের ঝুঁকিও বাড়ায়’

চট্টগ্রামে বিশ্ব সোরিয়াসিস দিবস উদযাপন করে চিকিৎসকেরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিশ্ব সোরিয়াসিস দিবস উদযাপন করে চিকিৎসকেরা। ছবি : কালবেলা

‘সোরিয়াসিস শুধু একটি ত্বকের রোগ নয়— এটি শরীরজুড়ে নানা জটিলতার কারণ হতে পারে। এ রোগে আক্রান্তদের ডায়াবেটিস, হৃদরোগ, ওজন বৃদ্ধি, মানসিক চাপ, হাত ও গিরার ব্যথার মতো সমস্যায় ভোগার আশঙ্কা বেশি। তাই সোরিয়াসিসের চিকিৎসা কেবল ত্বককেন্দ্রিক না হয়ে সার্বিক শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই করতে হবে।’

রোববার (০২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগ আয়োজিত বিশ্ব সোরিয়াসিস দিবসের সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুল মাওলা। প্রধান অতিথি ছিলেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মনছুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুর রব। এ সময় অধ্যাপক ডা. সামিউল হক ও আবু হেনা চৌধুরীও বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. জুনায়েদ মাহমুদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসক তাহমিনা বিনতে হুমায়ুন।

সেমিনারে জানানো হয়, চমেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগে প্রতি সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সোরিয়াসিস রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘সোরিয়াসিস রোগীদের জীবনাচারে পরিমিত হতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, পরিমিত খাবার খাওয়া ও ওজন কমানো জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। আক্রান্ত ব্যক্তিদের সামাজিকভাবে বঞ্চিত না করে বরং মানসিক সাহস জোগাতে হবে।’

চিকিৎসকরা বলেন, সোরিয়াসিসের চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং নিয়মিত ফলোআপ ছাড়া নিয়ন্ত্রণ কঠিন। তাই রোগীর সচেতনতা ও পরিবারিক সহযোগিতাই চিকিৎসার বড় অংশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X