চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

স্তন ক্যানসার প্রতিরোধে সবার ভূমিকা চান চসিক মেয়র

সংবাদ সম্মেলনে কথা বলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিশ্বে প্রতি আটজন নারীর মধ্যে একজন স্তন ক্যানসারে আক্রান্তের ঝুঁকিতে থাকেন। প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার শনাক্ত করা গেলে নিরাময়ের হার হবে ৯৫ শতাংশ থেকে শতভাগ। বাংলাদেশের সমাজব্যবস্থা রক্ষণশীল হওয়ার কারণে অধিকাংশ নারীই তাদের স্তনের সমস্যা কাউকে জানাতে চান না। তাই স্তন ক্যানসার প্রতিরোধে সমাজের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানাই।

শনিবার (০১ নভেম্বর) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে স্তন ক্যানসার সচেতনতা মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চসিক মেয়র এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, স্তন ক্যানসারের চিকিৎসানির্ভর করে রোগটি শরীরের আর কোনো অঙ্গে ছড়িয়েছে কি না। দেরিতে বা শেষ পর্যায়ে এ রোগ শনাক্ত হলে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। তা ছাড়া ঝুঁকি এবং চিকিৎসা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। পরিবারের আর্থিক অবস্থা কিংবা নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে এক মাসে স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য ৭০২ জন নিবন্ধন করেন। তাদের মধ্যে বিনামূল্যে কনসালটেশন নিয়েছেন ৪৫১ জন। নতুন করে ১২ জন স্তন ক্যানসারের রোগী শনাক্ত হয়, যেখানে ২৫ বছরের তরুণী থেকে শুরু করে রয়েছে ৭২ বছরের বৃদ্ধা রয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X