জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে গণহত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

সুদানে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা 
সুদানে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা 

সুদানে চলমান গণহত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। রোববার (০২ নভেম্বর) বিকেলে তারা এ কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা শহীদ রফিক ভবন ও বিজ্ঞান অনুষদ পেরিয়ে ক্যাম্পাসের গুচ্ছ ভাস্কর্য চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, ‘ওয়ান, টু, থ্রি, ফোর, জেনোসাইড নো মোর’, ‘গণহত্যা বন্ধ কর, সুদানকে মুক্ত কর’, ‘সুদানে গণহত্যা চলে, জাতিসংঘ কী করে’ ইত্যাদি।

মানববন্ধনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র হাসান মাহমুদ সাকিব বলেন, ‘আজ বিশ্ব মানবতা নীচতম পর্যায়ে দাঁড়িয়েছে। আজাদ কাশ্মীর থেকে উইঘুর, আরাকান থেকে ফিলিস্তিন এমনকি সুদানেও নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছে। গত তিনদিনে আরএসএফ বাহিনীর হামলায় ১ হাজার পাঁচশর বেশি নিরীহ লোক নিহত হয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত এখন গণহত্যার রূপ নিয়েছে। বিশ্ব সম্প্রদায় নীরব, বিশেষ করে সুদানের জন্য ভিন্নতর মনোভাব দেখা যাচ্ছে, সম্ভবত তাদের কালো রঙের কারণে বিশ্ব মানবতা ততটা সাড়া দিচ্ছে না।’

মার্কেটিং বিভাগের ছাত্র অনিক কুমার দাস বলেন, ‘সাম্রাজ্যবাদের পেটোশি ও লোভের কারণে আজ সুদানের সাধারণ মানুষ নির্মম নিপীড়নের শিকার হচ্ছে। আমরা বিশ্বের সব মজলুম ভাইদের এক হয়ে এই নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাই।’

আন্দোলনকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাবি তুলেছেন, দ্রুত ও কার্যকরভাবে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও মানবিক সহায়তা নিশ্চিত করে সুদান সংকটের স্থায়ী সমাধান করা হোক। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X