কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউ ও মেটাহিড লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই

আইএসইউ ও মেটাহিড লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মেটাহিড লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (২১ সেপেটম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে আইএসইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইএসইউর ট্রেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ এবং মেটাহিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ও মেটাহিড লিমিটেডের চেয়ারম্যান রূপম রাজ্জাক।

চুক্তির আওতায় আইএসইউর শিক্ষার্থীরা মেটাহিড লিমিটেডের সহযোগিতায় প্রশিক্ষণ ও গবেষণা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে সাইবার নিরাপত্তা ও অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা এবং হাতে-কলমে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি এ উদ্যোগ শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি জ্ঞানে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. হাকিকুর রহমান, সিএসই বিভাগের শিক্ষক সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, অ্যাডমিশন ডিরেক্টর গিয়াস উদ্দিন, মেটাহিড লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রুহুল রাব্বি, অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার মাতুল ইমাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামী অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X