কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

মলিকুলার ডায়াগনোসিস-গবেষণা-বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন যৌথ কাজের অঙ্গীকার

বিএসএম ও এইচজিআরটিসি’র যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
বিএসএম ও এইচজিআরটিসি’র যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

দেশের বিজ্ঞান, উদ্ভাবন, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম) ও হিউম্যান জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার লিমিটেড (এইচজিআরটিসি)। উভয় প্রতিষ্ঠান বাংলাদেশের পাবলিক হেলথ, মলিকুলার ডায়াগনোসিস, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন বিষয়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে উভয়ের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়।

এতে বলা হয়, বিএসএম ও এইচজিআরটিসি যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। যা দেশের তরুণ গবেষক, চিকিৎসক ও বিজ্ঞানীদের হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ করে দিবে। চুক্তি অনুযায়ী, বিএসএম ও এইচজিআরটিসি প্রতি বছর তিন থেকে চারটি যৌথ প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করবে। পাশাপাশি স্বাস্থ্যবিজ্ঞান ও মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।

উপস্থিত বক্তারা বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে অ্যাকাডেমিক গবেষণা ও ল্যাবরেটরি প্রশিক্ষণের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। দেশের চিকিৎসা ও গবেষণা খাতে একটি নতুন দিগন্তের সূচনা ঘটবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টসের (বিএসএম) সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ মনজুরুল করিম এবং হিউম্যান জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার লিমিটেডের (এইচজিআরটিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন বিএসএম সভাপতি ড. মনিরুল আলম ও এইচজিআরটিসি চিফ ট্রেনিং কনসালটেন্ট ড. মো. রফিকুল ইসলাম। এ ছাড়াও চুক্তি সমন্বয়কারী হিসেবে উপস্থিত বিএসএম যুগ্ম সম্পাদক ছিলেন ড. মুনাওয়ার সুলতানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X